• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর নববর্ষের উপহার

ঢাকা: দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নববর্ষের প্রাক্কালে হাতিরঝিলে নির্মিত অত্যাধুনিক অ্যাম্পিথিয়েটার ও ডিজিটাল মিউজিক্যাল ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন ঢাকাবাসী তথা দেশবাসীর চিত্ত-বিনোদনের জন্য নববর্ষের উপহার হিসেবে দিলাম।

বৃহস্পতিবার বেলা ১১টায় গণভবনে এ দু’টি স্থাপনার উদ্বোধনকালে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জীবনযুদ্ধে হিমশিম খাওয়া মানুষগুলোর চিত্ত-বিনোদনের সুযোগ এমনিতেই কম। বর্তমান সরকার জীবনটাকে সহজ করার চেষ্টা করছে। হাতিরঝিলের দৃষ্টিনন্দিত স্থাপনা মানুষকে কিছুটা হলেও চিত্ত-বিনোদনের সুযোগ করে দেবে।

এ সময় তিনি এলাকাটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল নাসের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থাপনা দুটির বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক ও হাতিরঝিল প্রকল্প পরিচালক মেজর আবু সাইদ মো. মাসুদ চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ