• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বৈশাখী আবাহনে বাংলা বর্ষবরণ

সিসি নিউজ: সারা দেশের ন্যায় পহেলা বৈশাখের উৎসবে মেতেছে গোটা সৈয়দপুর। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে শুভ সম্ভাবনার নতুন দিন আনবার প্রত্যয়ে প্রাণের উচ্ছ্বাসে মাতোয়ারা সব বয়সের মানুষ। পহেলা বৈশাখে নতুন বছরের সূর্যোদয়ের সঙ্গে  সঙ্গে শুরু হয় প্রভাতি অনুষ্ঠান। সকাল রেলওয়ে শিশুপার্কে সৈয়দপুর উপজেলা পরিষদ ও শিল্প সাহিত্য সংসদের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে গ্রামীণ সাজ, সাঁওতাল, বাউল, গরুর গাড়ি ও বাঙালিয়ানায় অংশ নেয় সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, আল-ফারুক একাডেমি, সান ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর কলেজ, সৈয়দপুর সরকারি কারিগরী মহাবিদ্যালয়, মহিলা কলেজ, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়, আইডিয়াল ক্লাব, এপেক্স ক্লাব অব সৈয়দপুর, উদীচী শিল্পী গোষ্ঠি, শিল্প সাহিত্য সংসদ, নিরাপদ সড়ক চাই, বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্ট জেরোজা স্কুল, ইন্টারন্যাশনাল স্কুল, আমিনুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এ সময় ভারপ্রাপ্ত উপজেলা আজমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গী ও শিল্প সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল হক উপস্থিত ছিলেন।

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আল-ফারুক একাডেমিতে বসানো হয় দেশীয় খাবারের স্টল। একাডেমির শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এসব স্টল ঘুরে দেখেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটি সভাপতি ডাঃ সৈয়দ মাসুদ হোসেন, প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রমুখ। উপজেলা প্রশাসনের উদ্যোগে সৈয়দপুর রেলওয়ে মাঠে বসে বৈশাখী মেলা। সেনাবাহিনীর উদ্যোগে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে বসে তিনদিনের বৈশাখী মেলা। মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা পাঠের আসর, গীতি আলেখ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা নববর্ষ উপলক্ষে উৎসবের সাজে গোটা সৈয়দপুর। উপজেলার হাটবাজারে হয় হালখাতা উৎসব। গ্রামাঞ্চলে বিভিন্ন স্থানে বৈশাখী মেলাসহ নানা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। নির্বিঘ্নে উৎসব পালনে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া।  রাজনৈতিক দলগুলোর উদ্যোগেও উদযাপিত হচ্ছে নববষ। শহরের বনেদী হোটেল-রেস্টুরেন্টেগুলোতে বৈশাখের রঙিন হাওয়া লাগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ