• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে বৈশাখ উদযাপন

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কুড়িগ্রামে পালিত হয়েছে বাংলা নববর্ষ। সকালে স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে বের হওয়া মঙ্গলশোভা যাত্রায় নেতৃত্ব দেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী, জেলা প্রশাসক খান মো: নুরুল আমিন।
মঙ্গল শোভাযাত্রায় প্রেসক্লাব, প্রচ্ছদ কুড়িগ্রাম, উদীচী, কুসাক্রী সংসদ, জীবিকা, সলিডারিটিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার মানুষ অংশ নেন। সূর্যোদয়ের সাথে সাথে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে শুরু হয় বর্ষবরণে প্রভাতি অনুষ্ঠান।
মঙ্গল শোভাযাত্রা শেষে কুড়িগ্রাম পৌরসভায় পহেলা বৈশাখের পান্তা ইলিশ ভোজের আয়োজন করা হয়। এছাড়াও কুড়িগ্রাম পৌরসভায় আয়োজন করা হয়েছে মাসব্যাপি বৈশাখি মেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ