• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ নিহত ২

বিরামপুর : দিনাজপুরের বিরামপুরে ঢাকা মহাসড়কে ঢাকাগামী হানিফ কোচের ধাক্কায় ভ্যানচালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার মির্জাপুর মেতাহুননাহার মহিলা মাদ্রাসার সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার আয়ড়াগ্রামের বিনয় মুরমু এবং নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খয়েরগনি গ্রামের স্বাধীন মন্ডলের স্ত্রী জিসিন্তা মুরমু। আহতরা হলেন-নিহত বিনয় মুরমু এর স্ত্রী রমণী মুরমু (৪২) এবং নিহত জিসিন্তা মুরমু এর স্বামী স্বাধীন মুরমু (৩৫)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত ও আহতরা সপরিবারে বিরামপুর মির্জাপুরে হিন্দুধর্মীয় মেলা দেখতে এসেছিলেন। বিরামপুর ও নবাবগঞ্জ থানা সিনিয়র সহকারী পুলিশ সুপার এ এস এম হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধারসহ ও ঘাতক কোচটিকে থানা হেফাজতে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ