• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

যুক্তরাষ্ট্রের দেড় শতাধিক স্থানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর হিসাব জনগণের সামনে প্রকাশ করার দাবিতে দেড় শতাধিক স্থানে বিক্ষোভ করেছেন দেশটির নাগরিকরা।
নির্বাচনী প্রচারের পর থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প তার আয়কর হিসাব প্রকাশ করেননি।
যদিও প্রেসিডেন্টদের আয়কর বিররণী প্রকাশের কোনো আইনি বাধ্যবাধকতা নেই। কিন্তু ট্রাম্প বিষয়টি নিয়ে জনগণের তোপের মুখে পড়েছেন।
এর আগে গত মাসে ট্রাম্পের ২০০৫ সালের আয়কর বিবরণীর কিছু তথ্য গণমাধ্যমে ফাঁস হয়েছে।
ট্রাম্পের সমালোচকরা জানতে চান, তিনি (ট্রাম্প) কার সঙ্গে কোন চুক্তি করছেন এবং সেখানে কোনো দ্বন্দ্ব-সংঘাত আছে কি না।
বিবিসি জানিয়েছে, বিক্ষোভ চলাকালে ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ক্যালিফোর্নিয়ার বার্কলে শহরে ২১ ব্যক্তি পুলিশের হাতে আটক হয়েছেন।
পৃথকভাবে বার্কলে শহরে এক ডজনের বেশি মানুষ আটক হয়েছেন।
সিএনএন জানিয়েছে, শনিবার বিক্ষোভ চলাকালে ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষের ঘটনায় বেশ কিছু মানুষ আহত হয়েছেন।
এর আগে ট্রাম্পের উপদেষ্টা ক্যালিয়ানি কনওয়ে যখন বলেছিলেন, ট্রাম্পের আয়কর হিসাব নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই, তখন আইনের অধ্যাপক জেনিফার তাউব ক্ষুব্ধ হয়েছিলেন।
জানুয়ারিতে তাউব এক টুইট বার্তায় লিখেছিলেন, রাস্তায় নেমে ট্রাম্পকে বুঝিয়ে দিতে হবে যে তার আয়কর হিসাব নিয়ে জনগণের মাথাব্যথা আছে।
কংগ্রেসের নারী সদস্য ম্যাক্সিন ওয়াটারস গত মার্চে ওয়াশিংটন ডিসিতে বলেছিলেন, ট্রাম্প প্রশাসনে স্বচ্ছতার বিশাল সমস্যা আছে। -সংবাদমাধ্যম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ