• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সিরিয়ায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১২

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ান নাগরিকদের বিদ্রোহী এলাকা থেকে অপসারণের সময় বাসে হওয়া গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১২ জন হয়েছে ।  এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে ধারণা করছে সিরিয়া যুদ্ধ পর্যালোচনাকারী আন্তর্জাতিক সংস্থাগুলো।
গাড়ি বোমা হামলায় সাধারণ নাগরিকদের বহনকারী বাসের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার আশে পাশে থাকা অন্যান্য পরিবহনগুলো। বিদ্রোহী গোষ্ঠীর নিকটবর্তী অঞ্চলে হওয়া এই হামলার পর রাস্তায় নারী ও শিশুদের লাশ দেখা যায়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের চিকিৎসা শুরু করে। কিন্তু তারপরও ধারণা করা হচ্ছে এই হামলার কারণে নিহতের সংখ্যা আরো কয়েকগুণ বেড়ে যাবে।
দামেস্কর নিকটে বিদ্রোহীদের এলাকা মেদাইয়া ও জাবাদানি অঞ্চল থেকে ২০ হাজার মানুষকে স্থানান্তরের কাজ করছি এই বাসগুলো। এর মধ্যে ৫ হাজার মানুষকে নিয়ে আসা হচ্ছিল সরকার নিয়ন্ত্রিত অঞ্চল থেকে। অন্যদিকে বিদ্রোহীদের এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছিল ২,২০০ জনকে।
শনিবার বিস্ফোরকভর্তি গাড়ি দিয়ে সাধারণ নাগরিকদের বহনকারী বাসে হামলা চালানো হয়। নিহত ১১২ জনের মধ্যে ৯৮ জনই বেসামরিক নাগরিক, অন্যরা হচ্ছে বিদ্রোহী সেনা ও দাতব্য সংস্থার কর্মী। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ