• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে পল্লী বিদ্যুত ও সেটেলমেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে দুর্নীতি দমন কমিশন ও বিশ্বব্যাংকের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গনশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকালে নবাবগঞ্জ উপজেলা হলরুমে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে নবাবগঞ্জ উপজেলার সরকারী বিভিন্ন দপ্তর ও জনসাধারণ অংশ গ্রহন করে। গনশুনাতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ।
গণশুনাতিতে দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি-২ এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠে আসে। অভিযোগকারিরা জানান, নতুন জিএম শ্রী সন্তোষ কুমার সাহা যোগদান করার পর সম্প্রতি দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি পুনরায় দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে। ঘুষ ছাড়া দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কোন সেবা পাওয়া যায়না। ঘুষ যার সেবা তার এই নীতিতে চলছে পল্লী বিদ্যুৎ সমিতি-২। মোটা টাকার বিনিময়ে পরিবেশ ছাড়পত্র ছাড়াই আবাসিক এলাকায় অবৈধভাবে শিল্প ও বানিজ্যিক সংযোগ দিয়ে  আবাসিক এলাকার পরিবেশকে করা হচ্ছে দুষিত। দুর্নীতির অভিযোগে ওয়ারিং ইন্সপেক্টর মোঃ আব্দুল বারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়।  সেই সাথে নবাবগঞ্জ উপজেলা সেটেল্টমেন্ট অফিসের ব্যাপক অনিয়ম, ঘুষ ও দুর্নীতির অভিযোগ  সেটেলমেন্ট কর্মকর্তা মো. তরিকুল ইসলামকে ভৎসনা ও সতর্ক করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. আবু আউয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের পরিচালক মো. মনিরুজ্জামান, রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ আঃ আজিজ ভুইয়া, দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আঃ করিম, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরে আলম ছিদ্দিকী, সহকারি কমিশনার (ভূমি) থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ. দবিরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আজিজুলল হক, সাধারণ সম্পাদক মো. আল আলিমুল রাজি প্রমুখ বক্তব্য রাখেন। শুনানি শেষে উপস্থিত সকলেই হাত তুলে নবাবগঞ্জ উপজেলাকে দুর্নীতি মুক্ত করার অঙ্গীকার করে। শুনানির পুর্বে প্রধান অতিথির অংশ গ্রহনের দুর্নীতি বিরোধী র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ