• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে বিদ্যালয় চত্ত্বরে সততা স্টোরের উদ্বোধন

সিসি নিউজ: সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়ে বিক্রেতাবিহীন “সততা স্টোর” চালু করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা চর্চার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে ওই সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মঙ্গলবার দুপুরে এ উপলক্ষ্যে বিদ্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
এতে সভাপতিত্ব করেন তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সভাপতি মো. রেজাউল করিম চৌধুরী।

সততা স্টোর সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত সততা স্টোরের কোন বিক্রেতা থাকবে না। শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও অন্যান্য জিনিসপত্র সাধারণ দোকানের মতো এখানে সাজানো অবস্থায় থাকবে। প্রতিটি জিনিসের একটি মূল্য তালিকা টাঙানো থাকবে সেখানে। শিক্ষার্থীরা তাঁর প্রয়োজনীয় জিনিসটি নিয়ে সততা স্টোরের রেজিষ্ট্রারে তা লিপিবদ্ধ করে নির্ধারিত মূল্য পরিশোধ করবে। জিনিসপত্রের মূল্য পরিশোধের জন্য সততা স্টোরে একটি ক্যাশবাক্সও রক্ষিত থাকবে। ওই বাক্সে জিনিসপত্রের মূল্যের অর্থ রেখে দিতে হবে। প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সততা স্টোরের জিনিসপত্রের বেচাবিক্রি হিসাব-নিকাশ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ