• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে ডায়রিয়ায় একজনের মৃত্যু, আক্রান্ত হয়েছে ১২ জন

সিসি নিউজ: নীলফামারীর ডোমারে ডায়রিয়ায় ইউসুফ আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  এছাড়া একই পরিবারের আট জনসহ ১২ জন  ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এতে এক জনের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাত জন, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে দুই ও নিজ বাড়িতে দুই জন আক্রান্ত ব্যাক্তি চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি জেলার উপজেলার সোনারায় ইউনিয়নের চাকধাপাড়া গ্রামে ঘটেছে। ডায়রিয়া আক্রান্ত এলাকায় একটি মেডিকেল টিম কাজ করলেও সেই টিমে কোন ডাক্তার নাই। এজন্য চেয়ারম্যানসহ ওই গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে। ওই গ্রামটির মানুষ এখন ডায়রিয়া আতঙ্কে রয়েছে। সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, গতকাল মঙ্গলবার সকালে ওই এলাকার মকবুল হোসেনের পুত্র ইউসুফ আলী (২০) ডায়রিয়ায় আক্রান্ত হয়। এর এক ঘন্টা পরে ওই একই পরিবারের আব্দুল হাই (৪৫), আবু সাইদ (৪২), মকছেদ আলী (৩৫), নিলিমা বেগম (৩০), ফরিদা বেগম (২৮), মুন্না (১১), লিমন (১১) ডায়রিয়ায় আক্রান্ত হয়। তাদের সবাইকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হলে মঙ্গলবার রাত নয় টায় স্বাস্থ্য কমপ্লেক্সে ইউসুফ আলীর মৃত্যু হয়। রাতেই ওই পারিবারের বাকি সদস্যদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাশ্ববর্তী মালেকা বেগম (৪৫), সাবিনা বেগম (৪০) উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং মাসুম আলী (৪২), রশিদা বেগম (৪০) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে অবস্থান করছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ ও প: প: কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন মিয়া জানান, ওই এলাকায় একটি মেডিকেল টিম কাজ করছে। পচা, বাসি খাবার কিংবা জীবানু আক্রান্ত পানি পান করায় তারা ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে। মেডিকেল টিমের সদস্য ও ওই ইউনিয়নের স্বাস্থ্য সহকারী শচীন মোহন্ত ও গোলাম মোস্তফা লিটন ডায়রিয়ার কথা স্বীকার করে বলেন, বুধবার দুই জন নতুন করে আক্রান্ত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আর দুই জনকে বাড়িতে রেখে আমরা চিকিৎসা সেবা দিচ্ছি। একই  গ্রামে  এক  সাথে ১২ জন মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে এবং এক জনের মৃত্যু হয়। এরপরেও উপজেলা স্বাস্থ ও প: প: কর্মকর্তার ঘটনাস্থলে না যাওয়া ও মেডিকেল টিমে কোন ডাক্তার না থাকায় চিকিৎসা সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন সোনারায় ইউনিয়নের চেয়ারম্যানসহ ও গ্রামবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ