• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরলে ট্রাক্টরের ধাক্কায় মাদরাসা ছাত্র নিহত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে ট্রাক্টরের ধাক্কায় মো. হুমায়ূন কবির (১৩) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ূন বিরল উপজেলার বড় তিলাইন গ্রামের মো. কোবাদ আলীর ছেলে ও বুনিয়াদপুর সিনিয়র মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।
বুনিয়াদপুর সিনিয়র মাদরাসার প্রভাষক মো. আব্দুর রশিদ জানান, বুধবার সকালে প্রতিদিনের ন্যায় হুমায়ূন কবির বাড়ী থেকে বাইসাইকেলে করে মাদরাসায় আসার পথে মাদরাসার পশ্চিমে বাজিতপুর নামক স্থানে পৌঁছলে পিছন থেকে আসা বালুভর্তি একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করে জানান, ট্র্যাক্টরসহ চালকের দুইজন সহকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- বিরল উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে একরামুল হক (১৮) ও শংকরপুর গ্রামের হাফিজ উদ্দীনের ছেলে সাগর হোসেন (২২)।  এ ব্যাপারে বিরল থানায় একটি জিডি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ