• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে আহতদের মধ্যে দু’জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের গোপালগঞ্জ শেখহাটিস্থ যমুনা অটোমেটিক রাইস মিলস এ বয়লার বিস্ফোরণে আহতদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন। তাদের রমেক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জনা (৪০) ও শরিফুল (৩৫) মারা যান। রমেকে চিকিৎসাধীন অন্যরা হলেন মুকুল (৪৫), মুন্না (৩৪),রুস্তম (৪৫), মোকছেস (৫০), রনজিত (৫৬), আরিফুল (৩০) ও শরিফুল (২৯)।
প্রত্যক্ষদর্শীরা জানায়,বুধবার বেলা সোয়া ১২টায় সদর উপজেলার গোপালগঞ্জ শেখহাটিস্থ যমুনা অটোমেটিক রাইস মিলস এ হঠাৎ বয়লার বিস্ফোরিত হয়। বয়লার বিস্ফোরিত হওয়ার পর পুরো রাইচ মিলে আগুন ধরে যায়।এতে বয়লামের পাশের ইটের প্রাচী’র ভেঙ্গে যায়। সেখানে কর্মরত শ্রমিক এবং অবস্থানরাতরা আহত হয়। আহত ২৮জনের মধ্যে একজন মহিলা রয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ সম্পন্ন করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর পুলিশ সুপার মো. হামিদুল আলমসহ প্রশাসনের উর্ধধতন কর্মকর্তারা ।
যমুনা অটোমেটিক রাইস মিলস এর মালিক সুবল ঘোষ এঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন। শহরের বড়বন্দর এলাকার সুবল ঘোষ সরকারি নির্দেশ অমান্য করে দীর্ঘদিন থেকে মিল পরিচালনা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। অসৎ ব্যবসার মাধ্যমেই সুবল ঘোষ রাতা রাতি কোটিপতি সেজেছেন। একজন সামান্য সন্দেশ বিক্রেতা সুবল ঘোষের এখন ১২টি ট্রাক,৬টি বাসসহ অসংখ্য ব্যাংক ব্যালেঞ্জ রয়েছে। রয়েছে অঢেল সম্পত্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ