• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডিমলায় অগ্নিকান্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে ৫ টি দোকান পুড়ে গেছে। জেলার ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ বাজারে আজ বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

এই অগ্নিকান্ডে অন্তত ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ডিমলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনায় হাটের অপরাপর ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পায়।

জানা যায়, শাহীন মন্ডল মার্কেটের সাজু ইলেক্টনিক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সুত্রপাত ঘটে এবং তা দ্রত চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে উক্ত ব্যবসা প্রতিষ্ঠান সহ ফারুক, জসিম উদ্দীন, বাবু ও শাফিউলের মুদিখানা, ভ্যারাইটি স্টোরের ৫টি দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ডিমলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ  মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ