ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরশহরের পশ্চিম গৌরিপাড়া গ্রাম থেকে শ্রী সুমি ঝিলিক (১২) বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোজাখুজি করে তার পিতা মাতা কোথাও তার সন্ধান পাননি। গত ১৯শে এপ্রিল ফুলবাড়ী উপজেলার পৌরশহরের পশ্চিম গৌরিপাড়া গ্রামের মৃত আকবর আলীর পুত্র মো: আক্কাস আলীর পার্বতীপুর উপজেলার হাবড়া চন্ডিপুর গোয়ালপাড়া গ্রামের শ্রী জগদীস এর পুত্র শ্রী ঠাকুরদাস দীর্ঘ ৫ বৎসর ধরে ভাড়াটিয়া বড়িতে বসবাস করছেন। তার মেয়ে শ্রী সুমি ঝিলিক বাড়ি থেকে সকালে বের হলে আর ফিরে আসেনি। তার পরনে থ্রি কোয়ার্টার গোলাপি রঙের জামা ছিল। কোন সহৃদয় ব্যক্তি যদি মেয়েটির খোজ পেয়ে থাকেন তাহলে ০১৭৫৬২৬৭৩৪৬ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।