• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘সানির কন্ডোমের বিজ্ঞাপন মহিলাদের জন্য অস্বস্তিকর’

বিনোদন ডেস্ক : সানি লিওনের বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার মহিলা শাখা। সানি লিওনের তৈরি একটি কন্ডোমের বিজ্ঞাপনকে মহিলাদের জন্য ‘অস্বস্তিকর’ বলে দাবি করেছেন তারা।
কিন্তু সানি লিওন এই অভিযোগ মানতে রাজি নন। সানি লিওন বলেছেন, ‘সবথেকে ভালো বিষয় হল ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং প্রত্যেকের বাক স্বাধীনতা আছে। তাই মানুষ যদি আমা বিরুদ্ধে সরব হতে চান তারা এগোতে পারেন। কিন্তু নাগরিকদের স্বার্থে সিদ্ধান্ত নিতে পারে একমাত্র সরকার।’
সানি এই মুহূর্তে প্রায় ১০টি ব্র্যান্ড এনডর্স করেন। আর প্রত্যকেটির উপরই তার বিশ্বাস আছে বলে জানান সানি। তিনি জানান, ‘আমি যখন কোনও ব্র্যান্ডের জন্য সই করি, তখন আমি সেই ব্র্যানডের নৈতিক দায়িত্বও নিই। এটা ঠিক ছোট্ট শিশুকে পৃথিবীতে আনার মত। এক দম্পতি তখনই শিশুর জন্ম দেয়, যখন তারা শিশুটির দায়িত্বও নিতে পারে।’
গত বছর সানি লিওনের এনডর্স করা পারফিউম বাজারে খুব ভালো চলে। বিজ্ঞাপন জগতে সানি লিওন একটি বিশেষ মুখ হয়ে উঠেছেন তা বলাই বাহুল্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ