• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

পর্দার বাইরে যখন মা-ছেলে একসঙ্গে

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার ‘মা’ খ্যাত সর্বাধিক পরিচিত প্রবীণ অভিনয় শিল্পী আনোয়ারা। দেশের চলচ্চিত্র অঙ্গনে মা চরিত্র নিয়ে আনোয়ারা জনপ্রিয়তা একেবারে শীর্ষে। মান্না, রিয়াজ, শাকিব কিংবা ওমর সানি মতো অনেক তারকারা একবার হলেও মা ডেকেছেন তাঁকে। এই মায়ের সঙ্গে আরো একবার দেখা গেল অভিনেতা ওমর সানীকে।
রক্তের কোন সম্পর্ক না থাকলেও ওমর সানী মায়ের মতো ভালবাসেন আনোয়ারাকে। একসঙ্গে তাদের অভিনয়ও দেখেছেন সিনে দর্শকরা। এবার ভার্চুয়াল মিডিয়ায়  হুট করে দেখা গেল তাদের। কিভাবে?
ঘটনা হলো, নায়ক ওমর সানী ছবিটি তার ফেসবুকে প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘যার সহযোগিতা পেয়েছি বলেই, অভিনয় জগতের ঘরে ঢুকতে পেরেছি সে আর কেউ নয় আনোয়ারা। কি বলবো, মমতা, স্নেহ, মায়ের আদর শিল্পীর ছায়া সবই পেয়েছি ওনার কাছে। ভালো থাকবেন।’
উল্লেখ্য, শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সরগরম এফডিসি। একটি প্যানেলের সভাপতি প্রার্থী হিসেবে মিশা সওদাগর নির্বাচন করবেন, আরেকটি প্যানেলে আছেন সভাপতি প্রার্থী অভিনেতা ওমর সানী। এই নির্বাচন ঘিরেই চলছে অভিনয়শিল্পীদের প্রচার-প্রচারণা। শিল্পী প্রার্থীরাও এসময় তারা তাদের ভোট সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ততা কেমন চলছে! জানতে চাইলে ওমর সানী বলেন, ‘সবার দোয়ায় ভালো আছি। ব্যস্ততা মূলত এখন পুরোপুরি নির্বাচন নিয়েই। আমাদের শিল্পীদের সাংগঠনিক হওয়া ভীষণ প্রয়োজন। চলচ্চিত্রে আমাদের সবারই অনেক দায়িত্ব রয়েছে। সবাই সবার দায়িত্ববোধের জায়গা থেকে এগিয়ে এলে আমরা বড় একটা সংগঠন হয়ে দাঁড়াতে পারবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ