• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

তিন তালাকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে যোগীর সরকার

আন্তর্জাতিক ডেস্ক: তিন তালাক প্রথার ফলে ক্ষতিগ্রস্ত নারীদের রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানালেন ভারতের উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রিসভার সদস্য রীতা বহুগুনা যোশী।

রাজ্যটির নারী সুরক্ষা মন্ত্রী রীতা জানান ‘তিন তালাক প্রথার ফলে ক্ষতিগ্রস্ত মুসলিম নারী ও ঘরোয়া নির্যাতনের শিকার হিন্দু গৃহবধূদেরও রানি লক্ষ্মী বাই সম্মান তহবিলের মাধ্যমে সাহায্য করা হবে’।

তিনি আরও জানান ‘পারিবারিক নির্যাতনের শিকার হলে কোন ভেদাভেদ না করেই সকল নির্যাতিতাকে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার’।

গত বছরই রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সময়েই এই রানি লক্ষী বাই তহবিল গঠন করা হয়।

এদিকে তিন তালাক ইস্যুতে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে উত্তর প্রদেশ সরকার। আগামী দুই মাসের মধ্যেই এ সম্পর্কিত যাবতীয় তথ্যাদি সংগ্রহ করে তা শীর্ষ আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

তিনি বলেন ‘শীর্ষ আদালতে আমাদের বক্তব্য তুলে ধরার আগে আমরা সমাজের সবস্তরের মুসলিম নারীদের সঙ্গে কথা বলছি এবং তাদের মতামত জেনে নেওয়া হচ্ছে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ