• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুমিল্লা সিটি কাউন্সিলর বাবু গ্রেফতার

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের জামায়াত সমর্থিত নব-নির্বাচিত কাউন্সিলর একরাম হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর ঠাকুরপাড়া এলাকা থেকে কোতয়ালী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, অস্ত্র-বিস্ফোরক, নারী নির্যাতন ও বিশেষ ক্ষমতা আইনে ১৫টি মামলা রয়েছে। তিনি নগরীর ঠাকুর পাড়া এলাকার পলাশবাড়ির মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত কাউন্সিলর বাবু গত ৩০ মার্চ কুসিক নির্বাচনে বিজয়ী হন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় রাতে নগরীর ঠাকুর পাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। নির্বাচনের সময় তার হলফনামায় দেয়া তথ্য মতে, কাউন্সিলর বাবুর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, অস্ত্র-বিস্ফোরক, নারী নির্যাতন ও বিশেষ ক্ষমতা আইনে  ১৫টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ১২টি বিচারাধীন এবং সন্ত্রাস বিরোধী ও বিশেষ ক্ষমতা আইনের ৩টি মামলা তদন্তাধীন রয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, ওই কাউন্সিলরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ