• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাস-মোটরসাইকেল সংঘর্ষে কোস্টগার্ডের ২ সদস্য নিহত

বরগুনা: বরগুনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই কোস্টগার্ড সদস্য নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেক কোস্টগার্ড সদস্য। আমতলী উপজেলায় শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত দুই কোস্টগার্ড সদস্য হলেন- ফুয়াদ হোসাইন (২৩) ও আবদুস সাদেক (৩০)।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, দুর্ঘটনার শিকার বাসটি আমতলী থানায় রাখা হয়েছে। বাসের চালককে আটক করা যায়নি।
গুরুতর আহত কোস্টগার্ড সদস্যের নাম এনামুল হককে (৩০)। উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেলে করে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দিকে যাচ্ছিলেন ওই তিনজন। তারা আমতলীর বান্দ্রা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘আল্লাহর দান’ পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা মামা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ