• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বুড়িমারী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্ত থেকে এক বাংলাদেশি রাখালকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ভোরে উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ।
আটক আব্দুর রহিম পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কামারহাট এলাকার বাসিন্দা।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে উপজেলার বুড়িমারী সীমান্তের মেইন পিলার ৮৪২-এর ৫ নম্বর সাব-পিলার সীমান্তের ওপারে গিয়ে বাংলাদেশি আব্দুর রহিমসহ কয়েকজন গরু পারাপারকারী রাখাল ভারত থেকে গরু আনতে যায়। এ সময় চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে আব্দুর রহিমকে আটক করলেও বাকিরা পালিয়ে চলে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ