• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি: মালিক-শ্রমিক স্বার্থবিরোধী সড়ক পরিবহন আইন-২০১৭ বাতিলের দাবীতে দিনাজপুরে পরিবহন শ্রমিকরা মানববন্ধন করেছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং জেলা ট্রাক ও ট্যাংলরী শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
রোববার (২৩ এপ্রিল) বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে অবিলম্বে এই আইন বাতিলের দাবী জানিয়ে শ্রমিক নেতারা বলেন, অন্যথায় আগামীতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে।
দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী, জেলা ট্রাক ও ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী সাদা, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. তৈয়র আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক শেখ বাদশা, অর্থ সম্পাদক মো. আব্দুস সামাদ আলী, মো. শামসুল আলম, দপ্তর সম্পাদক মো. রাহিদুল ইসলাম রেজু, কার্যকরী সদস্য মো. শাহিনুর ইসলাম শাহিন, মো. মুন্না প্রমূখ।
মানববন্ধনে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নিয়ন্ত্রনাধীন সকল পরিবহন সেক্টরের শ্রমিকরা অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ