বিশেষ প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরন্দা ধাপপাড়া গ্রামের আবুল কালামের পুকুরে রাতের আধারে শত্রুতা করে বিষ দিয়ে মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। পুকুর মালিক অভিযোগ করে বলেন গত শক্রবার গভীর রাতে কে বা কারা আমার পুকুরে বিষ দেয়। প্রতিদিনের মত শনিবার ভোর বেলা পুকুর দেখতে গিয়ে দেখি মাছ মরে ভেসে উঠছে। সে আরো বলেন এবছর প্রায় ৪-৫ লক্ষ টাকা খরচ করে রুই, কাতলা, মৃগেল, হাঙ্গরী, সিলভারকাপসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা পুকুরে ছেড়ে ছিলাম। বিষ প্রয়োগের ফলে তার প্রায় ১০ লক্ষ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে তিনি জানান। সরেজমিনে গিয়ে দেখা যায় কালামের স্ত্রী তাদের ছোট্ট ২ সন্তানকে কোলে নিয়ে পুকুর পাড়ে আর্তনাথ করছে আর বলছে এ পুকুরই আমাদের এক মাত্র সম্বল, মাছ চাষ করেই সংসার ও ছেলেদের পড়া-লেখার খরচ চালানো হত এখন আমরা চলব কি ভাবে। তেলিহার গ্রামের আলমঙ্গীর বলেন পুকুর মালিক ২-৩ মন মাছ ধরতে পারলেও পুকুর পাড়ের চার পার্শ্বের প্রায় শ’চারেক লোক এ মরা মাছ ধরায় মেতে ওঠে। তিনি আরো বলেন অধিক মরা মাছ কেউ না নেওয়াতে চতুর দিকে গন্ধ ছড়াচ্ছে যা পরিবেশের জন্য ক্ষতি কর।