বিশেষ প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের ৮ম শ্রেণির এক ছাত্রীকে চেতনানাষক ঔষধ সেবন করিয়ে এক বখাটে ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাতে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মূমূর্ষ অবস্থায় জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ রোববার রাতেই ধর্ষককে আটক করেছে।
পুলিশ ও ধর্ষিত কিশোরীর পরিবার জানায়, প্রতিবেশী সম্পর্কিত চাচাত ভাই একই গ্রামের মোশাররফ হোসেনের বখাটে ছেলে সুইট মেয়েটিকে বিনোদন পার্কে বেড়ানোর নাম করে জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়ার একটি বাসায় নিয়ে যায়। সেখানে পানির সাথে চেতনা নাশক ঔষধ পান করানোর পর উপর্যূপরি ধর্ষন করে। অবস্থা বেগতিক জেনে বখাটে সুইট মেয়েটিকে হিলি গামী যাত্রীবাহি বাসে উঠিয়ে দেয়। স্থানীয়দের সহায়তায় মেয়েটিকে হিলি বাসবাস ষ্ট্যান্ড থেকে উদ্ধার করে প্রথমে হাকিমপুর উপজেলা হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়।