• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

এপ্রিলেই ৩০ বছরের সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ: আবহাওয়া অধিদফতরের হিসাবে অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসে বৃষ্টিপাত পরিমাণ গত ৩০ বছরের সর্বোচ্চ রেকর্ড গড়েছে।

অধিদফতরের হিসাবে, এবার ২৩ এপ্রিল পর্যন্ত স্বাভাবিকের তুলনায় ১১৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। মাসের বাকি সময়ে বৃষ্টি না হলেও স্বাভাবিকের তুলনায় তা ৬৮ শতাংশ বেশি বৃষ্টিপাত হিসেবে রেকর্ড থাকবে।

আবহাওয়া অধিদফতরের বরাত বিবিসি জানায়, এর আগে সর্বশেষ ১৯৮৭ সালের এপ্রিলে বাংলাদেশে এর চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল। সেটি ছিল স্বাভাবিকের চেয়ে ৭৬ শতাংশ বেশি। মূলত বাংলাদেশে এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ থাকে ৫.২৮৬ মিলিমিটার।

আবহাওয়া অধিদফতর জানায়, সোমবার থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে দক্ষিণাঞ্চলে বৃষ্টি কমে যাবে বলে তারা আশা করছেন। তবে সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি কমতে আরো বেশ কয়েকদিন সময় লাগবে।

বৈশাখ মাসের এ সময়টাতে যখন খটখটে রোদ থাকার কথা, সেখানে গত কয়েকদিন যাবৎ দেশজুড়ে অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে হাওরাঞ্চলের মানুষ। এ মাসের শুরু থেকেই আকস্মিক বন্যার শিকার হয়েছেন তারা।

এ ছাড়াও চট্টগ্রাম শহরে প্রবল বর্ষণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে অনেক রাস্তাঘাট ডুবেছে। রাজধানী ঢাকাতেও সাময়িকভাবে ডুবে গেছে বেশ কিছু সড়ক।

 

আবহাওয়াবিদ রশিদ জানান, বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে পশ্চিমা লঘুচাপ দীর্ঘদিন ধরে সক্রিয় থাকায় এবার অসময়ে বৃষ্টিপাত বেশি হচ্ছে। গতমাসেও স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছিল। তবে বৃষ্টিপাত কমে গেলে তাপমাত্রা আবারো বাড়তে শুরু করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ