• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদপুরে ৫শ’ ভুয়া সিমকার্ড উদ্ধার, আটক ১

শরীফুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুরে ৫শ’ ভুয়া সিমসহ তৌহিদ পাটওয়ারী (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ২৪ এপ্রিল সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক তোহিদ বাংলালিংক এর মার্কেটিং অফিসার হিসেবে কাজ করে বলে দাবি করেন।    অতিরিক্ত পুলিশ সুপার জানান, ২১ এপ্রিল থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম চাঁদপুর ও ঢাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে রোববার দুপুরে তৌহিদকে চাঁদপুর শহরের হাজী মহসীন রোড থেকে আটক করা হয়। ওই সময় ৫শ বাংলালিংক সিমও জব্দ করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষকে ঋণসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার নামে বোকা বানিয়ে সে সিম বিক্রি করে। সাধারণ মানুষের সাথে ধোকাবাজি করে একাধিক সিমকার্ডের জন্য আঙুলের ছাপ নিয়ে নেয়। একটি সিম গ্রাহককে দিলেও বাকি সিমগুলো বিভিন্ন ছিনতাই চক্রের কাছে বিক্রি করে দেয়। এসব সিম ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজি করে।
এঘটনার সাথে জড়িত আরো ৩ জন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আশ্রাফুজ্জামান। তাদেরকেও আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ