• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে ব্র্যাক পল্লী সমাজ আপগ্রেড ঘোষণার বিশেষ সভা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কুমঘাট ও থাঐপাড়া পল্লী সমাজ আপগ্রেড ঘোষণার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ হল রুমে গতকাল মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আত্রাই ব্র্যাকের মাঠ সংগঠক রেজাউল করিম সিদ্দিকির সঞ্চালনায় কুমঘাট পল্লী সমাজের সভা প্রধান হাজেরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহসানগঞ্জ চেয়ারম্যান মোঃ আক্কাস আলী প্রাং। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন বাবর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ইউ পি সদস্য খোরশেদা বেগম খুশি, ইউপি সদস্য নজরুল ইসলাম, আমজাদ হোসেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির রাণীনগর উপজেলা মাঠ সংগঠক আব্দুল হালিম, আত্রাই উপজেলা ব্র্যাক ওয়াসের দায়িত্বপ্রাপ্ত মাঠ সংগঠক মুনজুরে মাওলাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও পল্লী সমাজের সদস্য বৃন্দ।
সভায় প্রধান অতিথি কুমঘাট ও থাঐপাড়া পল্লী সমাজের আপগ্রেড ঘোষণা করেন। একই সাথে তিনি মাদক, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে ব্র্যাকের পল্লী সমাজকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ