• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাতীবান্ধা মডেল কলেজের দুই প্রভাষক বরখাস্ত

লালমনিরহাট : লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অর্থ আত্মসাত এবং একাডেমি ও প্রশাসনিক নিয়ম শৃংখলা ভঙ্গের অভিযোগে দুই কলেজ প্রভাষককে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে হাতীবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রভাষকরা হলেন, শামসুজ্জোহা ও আজিমুদ্দিন। তারা দুজনেই হাতীবান্ধা মডেল কলেজের প্রভাষক।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুজ্জামান জানিয়েছেন, কলেজের প্রভাষক শামসুজ্জোহা ও আজিমুদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা তদন্তে প্রমাণিত হয়েছে। তাই কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্তে তাদের স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তর্কৃত প্রভাষক শামসুজ্জোহা ও আজিমুদ্দিন জানিয়েছেন, বরখাস্তের বিষয়টি আমরা জানি না। এ বিষয়ে আমি কোন কাগজ বা চিঠি পাইনি।

কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুল হাই মাস্টার জানান, কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্তেই দুই প্রভাষককে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ