• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে ছড়িয়ে পড়ছে ব্লাস্ট, দুঃশ্চিন্তায় চাষীরা…

রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে সর্বত্রই ব্রি-২৮ ধান ক্ষেতে ব্লাস্ট নামক ছত্রাক আক্রান্ত হয়ে ধানের শীষ সাদা হয়ে যাচ্ছে। এ ধান নষ্ট হয়ে যাওয়ায় চাষীদের বর্তমান দুঃশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে। হঠাৎ ব্লাস্ট আক্রান্ত ক্ষেতগুলো দেখলে মনে হবে ধানের শীষগুলো আধাপাকা বাতাসে দোল খাচ্ছে। কাছে গিয়ে দেখা যায় শীষগুলো সাদা হয়ে শুকিয়ে গেছে। প্রতিনিয়ত নতুন নতুন ক্ষেতে ব্লাস্ট ছড়িয়ে পড়ছে। চাষীদের আকুতি কিভাবে পরিবার-পরিজন নিয়ে দিন পার করবো।
রাজারহাট উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি ইরি-বোরো মওসুমে উপজেলার ৭টি ইউনিয়নে প্রায় ১২ হাজার হেক্টর জমিতে ইরি-বোরোর চাষ হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ৪৬,৫০০ মে. টন নির্ধারণ করা হয়েছে। চারা রোপনের পর বিদ্যুত, ডিজেল,  সার ও কীটনাশক সরবরাহ ভালো থাকায় চাষীদের মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছিল। কিন্তু শেষ সময়ে এসে হঠাৎ সপ্তাহ খানেক পূর্বে উপজেলাজুড়ে ব্রি-২৮সহ চিকন জাতের ধান ক্ষেতগুলোতে হঠাৎ ছত্রাক  রোগ দেখা দেয়। এতে করে বোরো চাষীরা হতাশ হয়ে পড়েছেন। সরজমিনে উপজেলার চাকিরপশার ইউপির তালুক এলাকার চাষী তৌহিদুর রহমান (২৮) এর ৩ বিঘা জমির ব্রি-২৮ ধান ক্ষেতে হঠাৎ করে শীষ সাদা হতে দেখে বাজার থেকে তড়িঘড়ি করে কীটনাশক নিয়ে ক্ষেতের ফসল স্প্রে করেও কোন সুফল মিলেনি। বরং স্প্রে করার ৩ দিন পর এখন সম্পূর্ণ ক্ষেতের শীষগুলো সাদা হয়ে শুকিয়ে যাচ্ছে। পাঠক এলাকার চাষী শফিউল আলম (৪৮) বলেন, আমার ১ একর জমির ব্রি-২৮ জাতের ধান সম্পূর্ণ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কীটনাশক প্রয়োগ করেও কোন প্রতিকার মিলছে না। ফসল নিয়ে খুব দুঃশ্চিন্তায় আছি ভাই। সদর ইউপির বোতলার পাড় গ্রামের চাষী হামিদুর রহমান (৩২) ৩০ শতাংশ জমির ব্রি-২৮ ক্ষেত সম্পূর্ণ শীষ সাদা ও পাতাগুলো পুড়ে যাচ্ছে। কীটনাশক প্রয়োগ করেও কোন কাজ হচ্ছে না। এদিকে হাইব্রিড জাতের ধান ক্ষেতগুলোতেও মাঝে মাঝে গাছ শুকিয়ে মরে যাওয়ার চিত্র লক্ষ্য করা গেছে। এ বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায় বলেন, এ বালাই দেখা দেয়ার পূর্ব থেকেই উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষকদের মাঝে প্রচার পত্র লিফলেট বিতরণের পাশাপাশি পরামর্শ দিয়ে আসছিলাম, ক্ষেতগুলো স্প্রে করার জন্য এবং পাশাপাশি কৃষি বিভাগ কর্তৃক অনুমোদিত ডিলারদের নিকট কীটনাশকের নাম উল্লেখ করে দিয়েছি। প্রথমে তারা মনে করেছিলেন ক্ষেত ভালো আছে, স্প্রে করার কি দরকার। পরে ছত্রাক দেখা দেয়ায় তারা স্প্রে শুরু করে দেয়। এতে কোন সুফল বয়ে আসছে না। তবে আপনারাই বলুন, অন্যান্য উপজেলার চেয়ে আমাদের এলাকায় এর প্রকোপ খুব বেশি নয় বলে তিনি দাবী করেন। উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা করছেন উপজেলার কৃষকরা। অন্যদিকে এ বছর আগাম প্রতিনিয়ত কম-বেশি বৃষ্টিপাত হওয়ায় নিচু জায়গায় রোপনকৃত ধানের ক্ষেতগুলো নিয়ে উৎকন্ঠায় পড়েছেন চাষীরা। সবমিলিয়ে এ যেন মরার উপর খাড়ার ঘাঁ হয়ে দাড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ