• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়ান দূতাবাসে বোমা হামলার হুমকি

New Rose Cafe, Saidpur

সিসি ডেস্ক: রাজধানীর গুলশানস্থ অস্ট্রেলিয়ান দূতাবাসে মঙ্গলবার (২৫ এপ্রিল) বোমা হামলার হুমকি দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। এ হুমকি পাওয়ার পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অস্ট্রেলিয়ান দূতাবা‌স ও পু‌লিশ সূত্রে জানা গেছে, jashim.ahmed@gmail.com এই ই-মেইল থেকে অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেটের ই-মেইলে ৫ লাখ চাঁদা দাবি করে একটি মেইল করা হয়। চাঁদা না পেলে বোমা হামলা করার হুম‌কি দেওয়া হয় ওই মেইলে। মেইলে গ্রামীণফোন অপারেটরের একটি মোবাইল নম্বর এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর রয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, যে ই-মেইল অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে সেটি বাড্ডা লিংক রোডের এক ব্যবসায়ীর। তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ওই ব্যক্তি গোয়েন্দাদের জানিয়েছেন, তাকে ফাঁসানোর জন্য কেউ এমনটি করে থাকতে পারে।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আবু বকর সিদ্দিক বলেছেন, ‘আমরা ব্যাপার‌টি জান‌তে পেরেছি। বিষয়‌টি ক্ষ‌তি‌য়ে দেখা হচ্ছে। হাইকমিশন কার্যালয়ে নিরাপত্তার জন্য আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ই-মেইল বার্তার পর নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।’

তিনি জানিয়েছেন, এ বিষয়ে গুলশান থানায় অস্ট্রেলিয়ান দূতাবাসের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ