• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

বাংলাদেশকে নদীতে বাঁধ না দেয়ার অনুরোধ মমতার

New Rose Cafe, Saidpur

আন্তর্জাতিক ডেস্ক: আত্রেয়ী নদীর ওপর বাঁধ তুলে নিতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

মঙ্গলবার কোচবিহার জেলার রাসমেলার মাঠে অনুষ্ঠিত এক প্রকাশ্য সভায় এই আবেদন জানান।

মমতা জানান, আজকে বালুরঘাটে আত্রেয়ী নদীতে সমস্যা হচ্ছে। ওখানে বাঁধ দিয়ে পানি আটকে দেয়া হচ্ছে। আমি বাংলাদেশকের বন্ধু সরকারকে অনুরোধ করবো, আত্রেয়ী নদীর পানিকে কেন বাঁধ দিয়ে আটকানো হচ্ছে। ওটা ছেড়ে দিন। আমাদের বালুরঘাটের লোকেরা পানি পাচ্ছে না। এদিন ফারাক্কা প্রসঙ্গটিও তোলেন মমতা।

তিনি বলেন, বাংলাদেশকে আমরা ফারাক্কার পানি দিয়েছিলাম। কিন্তু তার ফলে কত গ্রাম চলে গেছে মাটির তলায়। কেন্দ্র আমাদের যে রুপি দেবে বলেছিল তা আজও দেয় নি। ফারাক্কা শুকিয়ে গেছে, কলকাতা বন্দর শুকিয়ে গেছে। একটা ড্রেজিং পর্যন্ত করা হয় না।

এর আগে তিস্তা নিয়েও ফের নিজের বক্তব্য স্পষ্ট করে দেন রাজ্যটির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আজকে আমি পরিষ্কার করে বলে দিতে চাই যে বাংলাদেশকে আমরা খুব ভালবাসি। বাংলাদেশ পানি চায়, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমি বলেছিলাম যে পানি যেখানে আছে সেখান থেকে দেবো, কিন্তু যেখানে নেই সেখান থেকে কি করে দেবো। তিস্তায় পানি নেই। তিস্তার পানি চলে গেলে শিলিগুড়ির লোক পানি পাবে না। জলপাইগুড়ির লোক পানি খেতে পাবে না। কৃষকরা চাষ করতে পারবে না। আমি দেখেছি বলেই বিষয়টি জানি।

তিস্তার পানির বদলে বিকল্প ব্যবস্থা সম্পর্কে মমতা বলেন, আমরা আগেই বলেছি যে আপানারা বিকল্প ব্যবস্থা দেখুন। যেখানে থেকে পানি গেলে কোনো সমস্যা হবে না। সংকোশের পানি আমায় ভাসিয়ে দিয়ে চলে যায়। কেন পরিকল্পনা করেন না? ওখান থেকে পানি নিয়ে যান না। তোর্সা, ধানসাই, মানসাই আছে ওখানে থেকে নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। আমি বাংলা (পশ্চিমবঙ্গ)-কেও ভালবাসি, বাংলাদেশকেও ভালবাসি। বাংলাদেশ আমার বন্ধু দেশ।

এই প্রসঙ্গে ছিটমহল প্রসঙ্গটিও টেনে আনেন মমতা। তিনি বলেন, আমরা ৭০ বছরের পুরোনো ছিটমহল সমস্যার সমাধান করে দিয়েছি। কই আমায় তো বলতে হয় নি। ওখানকার মানুষ চেয়েছে, আমরা ছিটমহল করে দিয়েছি। ওখানকার মানুষেদের অধিকার ফিরিয়ে দিয়েছি। কিন্তু করিনি বললে ভুল হবে। আমি মনে করি যেখানে আমাদের যতটুকু প্রয়োজন… আমাদের দুই দেশের সম্পর্ক খুব ভাল এবং এই সম্পর্ক ভাল থাকবে। দুই দেশ, দুই দেশের জন্য কাজ করবে। আমরা বাংলাদেশকেও ভালবাসি, বাংলাকেও ভালবাসি। আমার কোনো তফাৎ নেই, পার্থক্য নেই…।

এর আগে সোমবারই কোচবিহারে প্রশাসনিক বৈঠকের পরই তিস্তা নিয়ে নিজের অবস্থানে অনড় থাকেন মমতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিস্তার বদলে বিকল্প ব্যবস্থার ওপর জোর দেন তিনি।

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দিল্লি সফরেও প্রতিবেশি দেশকে তিস্তার পানির বদলে বিকল্প প্রস্তাব দিয়েছিলেন মমতা। গত ৮ এপ্রিল শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকের পর মমতা জানান, তিস্তা আমাদের লাইফলাইন, উত্তরবঙ্গের লাইফ লাইন। এর পানি বন্টন নিয়ে আমাদের সমস্যা রয়েছে। তিস্তার পানি দিলে রাজ্য আরো বিপন্ন হয়ে পড়বে। এর বদলে আরো চারটি বিকল্প নদীর প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। দুই দেশের সরকারকেই এই নিয়ে ভেবে দেখার অনুরোধও জানান তিনি। যদিও মমতার সেই বিকল্প প্রস্তাবে নরেন্দ্র মোদি কিংবা শেখ হাসিনা কেউই সাড়া দেয়নি। এমন এক পরিস্থিতিতে প্রতিটি অনুষ্ঠান-সভা থেকেই তিস্তা নিয়ে সরব হচ্ছেন মমতা। পানির বন্টন নিয়ে প্রতিবারই নিজের অবস্থান স্পষ্ট করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ