• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর বিএনপি নেতা জামানের মায়ের ইন্তেকাল

সিসি নিউজ: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামানের মা শামসুন্নাহার রেনু (৭৮) আর নেই।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার উত্তরার বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি র্দীঘদিন থেকে বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি  চার ছেলে ও চার মেয়ে, নাতিনাতনিসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
বুধবার বাদ আছর নীলফামারী শহরের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে মরহুমার জানাযা অনুষ্ঠিত হবে এবং কেন্দ্রীয় কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হবে।
তার অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়ন ভাইস-প্রেসিডেন্ট তারেক রহমান, মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান, ১নং সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, নীলফামারী জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক  গোলাম মোস্তফা রঞ্জু, জেলা ছাত্রদলের সভাপতি সালেকীন আহমেদ সজীব, সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সুহৃদ হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ