• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘অপারেশন ঈগল হান্ট’ সমাপ্ত, চারজন নিহত

সিসি নিউজ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী শিবনগর গ্রামে জঙ্গি আস্তানায় সোয়াতের ‘অপারেশন ঈগল হান্ট’ সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে প্রেস ব্রিফিংয়ে পুলিশের রাজশাহীর রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন অভিযান সমাপ্তের ঘোষণা দেন।
তিনি জানান অভিযানে, জঙ্গি আবু কালাম (৩০) ও তার তিন সহযোগী আত্মঘাতি হামলায় মারা গেছে। নিহত অন্য তিনজনের পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, জঙ্গি আস্তানায় অবস্থানরতদের বার বার আত্মসমর্পণের জন্য মাইকের মাধ্যমে বারবার অনুরোধ করলেও তারা আত্মসমর্পণের কথায় সাড়া না দিয়ে পাল্টা বারবার আমাদের ওপর হামলা চালিয়েছে। আত্মরক্ষার্থে সোয়াত ও পুলিশও গুলি চালিয়েছে।  অবশেষে আবুর স্ত্রী ও শিশু কন্যাকে আমরা আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।
এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় ২য় দিনের মত শুরু হয় ‘অপারেশন ঈগল হান্ট’। এর আগে ঢাকা থেকে আসা সোয়াত সদস্যরা বুধবার সন্ধ্যায় জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেন। পরে রাত ৯টার দিকে অভিযান স্থগিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ