• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

পার্বতীপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল

SAMSUNG CAMERA PICTURES
New Rose Cafe, Saidpur

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ১০টি গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন ভবনের ফাটল ধরায় ক্ষতিগ্রস্থদের ৮দফা দাবি অতিসত্বর বাস্তবায়ন এবং নেতা কর্মীদের বিরুদ্ধে খনি কর্তৃপক্ষের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
জীবন-পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির আয়োজনে ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪টায় বড়পুকুরিয়া বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে সংগঠনের আহবায়ক মোঃ মশিউর রহমান বুলবুল বলেন, দীর্ঘ ৬মাস থেকে আমাদের বাড়ি ঘর ফেটে যাচ্ছে ভেঙ্গে যাচ্ছে। আমরা তাদেরকে ইতোমধ্যে জানিয়েছি কিন্তু তারা কোন প্রকার ব্যাবস্থা না নিয়ে বরং এরই মধ্যে তারা আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। সুতরাং এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং আগামী শনিবারের মধ্যে এমডি (ম্যানেজিং ডিরেক্টর) ও ম্যানেজার মাসুদকে প্রত্যাহার করা না হয় তবে আগামী সপ্তাহ থেকে কঠোর আন্দোলনে যাবো এবং তাদের এখান থেকে প্রত্যাহার করেই ছাড়বো।
এতে অন্যান্য বক্তারা বলেন, ক্ষতিগ্রস্তদের ন্যায্য দাবি পাশ কাটানোর লক্ষ্যে ৫ জনেকে এ মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। বক্তারা  ৩ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন , যদি তাদের দাবী পুরন না হয় পরবর্তিতে কঠোর অন্দোলনে যাবেন।
বিক্ষোভ মিছিলে এলাকাবাসী, জীবন-পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির সদস্য, খনি এলাকার বণিক সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
উলেখ্য যে, গত ২২ এপ্রিল খনি এলাকার প্রধান সড়কে কয়লা ব্যবসায়ীরা এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। সরকারী কাজে বাধা প্রদানের দায়ে গত ২৪ এপ্রিল পার্বতীপুর থানায় খনি কর্তৃপক্ষ ৫ জনকে আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করেন বলেন জানান বক্তারা। তারা হলেন, জীবন-পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির  আহবায়ক মোঃ মশিউর রহমান বুলবুল, মোঃ মিজানুর রহমান, রায়হান আলী, আব্দুর রাজ্জাক ও মোঃ আনোয়ার হোসেন। এরমধ্যে বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার বণিক সমিতির দুই কর্মকর্তা হচ্ছেন মোঃ রায়হান আলী (সচিব) ও মোঃ আব্দুর রাজ্জাক (সাংগঠনিক সম্পাদক)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ