• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

অতিরিক্ত আবেদনময়ীর কারনে নিষিদ্ধ ডেনি

বিনোদন ডেস্ক : সুন্দরী হওয়াও অপরাধের?‌ অন্তত তেমনটাই বলা যায় কাম্বোডিয়ার অভিনেত্রী ডেনি কোয়ান–এর সম্পর্কে। মাত্রাতিরিক্ত যৌন আবেদনময়ী হওয়ায় ডেনি–কে এক বছরের জন্য নিষিদ্ধ করল সে দেশের সংস্কৃতিমন্ত্রক।

২৪ বছর বয়সী ডেনি কাম্বোডিয়ার জনপ্রিয় অভিনেত্রী। বেশ কয়েকটি সুপারহিট ছবিতেও অভিনয়ও করেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় তিনি।

ফেসবুকে তাকে ‘‌ফলো’‌ করেন তিন লক্ষের বেশি মানুষ। প্রায় রোজই ফেসবুকে উষ্ণ সাজপোশাকে ছবি পোস্ট করেন তিনি। তার জেরেই নড়েচড়ে বসেছে কাম্বোডিয়ার সংস্কৃতিমন্ত্রক।

বলা হয়েছে, আগামী ১২ মাস কোনও শুটিংয়ে যোগদান করতে পারবেন না তিনি।

ক্ষুব্ধ ডেনি বলেছেন, ‘‌এটা সরাসরি স্বাধীনতার ওপরে হস্তক্ষেপ। আমার চেয়েও যৌন উত্তেজক দৃশ্যে অভিনয় করেন আরও কিছু অভিনেত্রী। তাদের তো শাস্তি দেওয়া হচ্ছে না। আমাকে খাটো করতে, আমার কেরিয়ারে ছেদ টানতেই আমার বিরোধীরা উঠেপড়ে লেগেছে। এই শাস্তি উদ্দেশ্যপ্রণোদিত এবং অভিসন্ধিমূলক।’‌

মন্ত্রকের অবশ্য দাবি, ‘দেশে সুস্থ পরিবেশ বজায় রাখতে এই পদক্ষেপ করা হয়েছে। পিতা যেমনভাবে সন্তানের মঙ্গলের জন্য মাঝে মাঝে রাশ টেনে ধরেন, আমরাও সেভাবেই ডেনিকে বোঝানোর চেষ্টা করছি।’‌

সেটা মানতে নারাজ ডেনি। তিনি বলছেন, ‘‌আমি কেমন পোশাক পরব, সেটা সম্পূর্ণভাবে আমার সিদ্ধান্ত। আমি কখনও অশ্লীল পোশাক পরি না। আর শ্লীলতা বা অশ্লীলতার পরীক্ষা কেন একজন মহিলাকেই সব সময় দিতে হবে?‌’‌

ডেনির বক্তব্যের সঙ্গে সহমত সেই দেশের নারীবাদী সংস্থাগুলি। কাম্বোডিয়ার নারীবাদী আন্দোলনের নেত্রী রোজ সোফিয়াপ বলেছেন, ‘‌সরকার মৌলবাদীদের মতো আচরণ করছে। লিঙ্গবৈষম্যকে উৎসাহ দেওয়া হচ্ছে।’‌‌‌


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ