• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :

চিলমারীতে মহিলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ

New Rose Cafe, Saidpur

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলার প্রতন্ত চরাঞ্চল অষ্টমীর চর ইউনিয়নের মাইচবাড়ী এলাকার ফেন্ডশীফ সংস্থার একটি স্কুলে গতকাল দুপুরে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় ইউপি সদস্য গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মর্জিনা বেগম জেলি। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ, প্রধান শিক্ষক আবু সাঈদ, উপজেলা ওলামা লীগ সদস্য হাবিবুর রহমান, সাংবাদিক লতিফ মেহেদী, মহিলা আওয়ামী লীগ ওয়ার্ড সভাপতি মোছাঃ সাদিয়া বেগম প্রমুখ। এসময় বিভিন্ন বয়সে মহিলাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ