ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার ২০১৭-১৮ সনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে হাফেজ রফিকুল ইসলামের তালুকদারের সভাপতিত্বে ও বদরুজ্জামান ছাদিকের পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রিয় সভাপতি রেদ্বওয়ান আহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন রহমান লেখন, সাংগঠনিক সম্পাদক আখতার হোসাইন জাহেদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুহিবুর রহমান আখতার, জেলা আল ইসলাহ সভাপতি মাওলানা আবু তাহিদ মো. খালিদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, জেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা আবুল ফজল মো. ত্বোহা ও সহ-সভাপতি মাওলানা নাজমুল হুদা মিছবাহ। সভায় সর্ব সম্মতিক্রমে হাফেজ রফিকুল ইসলাম তালুকদারকে সভাপতি, শাহিন আলমকে সাধারণ সম্পাদক ও আবদুল কাউয়ূমকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ছালিক আহমদ সুমন ও আলী মোহাম্মদ ইউসুফ, সহ-সাধারণ সম্পাদক আবদুল গণী সোহাগ, প্রচার সম্পাদক নুর হোসেন, সহ-প্রচার সম্পাদক মারুফ আহমদ, অর্থ সম্পাদক আবদুল মতিন রাজন, অফিস সম্পাদক তোফায়েল আহমদ মিনার, সহ-অফিস সম্পাদক মাছুম আলম, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ তাজ উদ্দিন আহমদ হাসান, সহ-প্রশিক্ষণ সম্পাদক লুৎফুর রহমান জুনাঈদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুহাইমিনুল হক, সহ-শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাজিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহবুবুল ইসলাম, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ছায়েম হোসাইন, নির্বাহী সদস্য আবদুল হালিম, শফিকুল ইসলাম, হাফেজ ফয়েজ আহমদ, আবদাল হোসেন, শাহ আলম, আবু হেনা মো. ইয়াছিন, শফিকুল ইসলাম রাহিন, ইসলাম উদ্দিন, আবু তাহের ও সৈয়দ জাবের আহমদ।