• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদপুরে ‘ছেলে ও বউয়ের’ হাতে বাবা খুন

চাঁদপুর প্রতিনিধি: সদর উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের লালপুরে শুক্রবার বিকেল ৩টায় ছেলে ও বউয়ের হাতে বাবা খুনের অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তি ওই গ্রামের প্রধানীয়া বাড়ির ৬ ছেলে ও ৪ মেয়ের জনক নূর মোহাম্মদ (৭৫)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে বড় ছেলের বউ মরিয়ম বেগম জানায়, তার সব ছেলে পেশায় ইলিশ জেলে, দু’মাস মাছ ধরা নিষিদ্ধ থাকায় তাদের পরিবারে অভাব-অনটনে অনেকটা অশান্তি বিরাজ করছে। এর মধ্যে নিহতের চাষকৃত বস্তাভর্তি বাদামের কিছু অংশ ঘর থেকে চুরি হয়ে যায়। এ নিয়ে তিনি ২য় ছেলে আলমগীর ও তার বউ সালেহা বেগমকে দোষারপ করে গালাগাল দেন। এতে তারা ক্ষীপ্ত হয়ে দু’জন বাইরে এসে নূর মোহাম্মদকে মারধর করেন।
একপর্যায়ে সালেহা বেগম তা হাতে থাকা কাঠের টুকরা দিয়ে শ্বশুর নূর মোহম্মদের পেটের বাম অংশে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে আহত অবস্থায় বড় ছেলে ও তার বউ মিলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক জানায়, ‘আহত অবস্থায় নিয়ে আসার পথেই তিনি মারা যান। সন্ধ্যায় হাসপাতাল থেকে চাঁদপুর মডেল থানা পুলিশ লাশ এবং জিজ্ঞাসাবাদের জন্য বড় ছেলে ও তার বউকে নিয়ে যায়। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো. মহিউদ্দিন জানায়, সুরতহাল রিপোর্টে আমরা নূর মোহাম্মদের হাতে, পেটে ও অন্ডকোষে আঘাতে চিহ্ন পেয়ছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

তরপুরচন্ডী বসত ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
চাঁদপুর সদর চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে শুক্রবার  দুপুরে এক সস্তানের জননীর লাশ উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। নিহত গৃহবধূ ওই এলাকার খোরশেদ গাজীর স্ত্রী বিথী বেগম (২০)। নিহতের পরিবার সূত্রে জানা যায়, চাঁদপুর পৌর সভার ১৩নং ওয়ার্ডের গাজী বাড়ির জলিল গাজীর মেয়ে বিথীর সাথে তরপুরচন্ডী গ্রামের মৃত জাফর গাজীর ছেলে খোরশেদ গাজীর সাথে প্রায় তিন বছর পূবে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ঘটে একটি দেড় বছরের শিশু সন্তান রয়েছে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে শাশুড়ি ও দেবরের যন্ত্রণায় প্রায়ই ঝগড়া সৃষ্টি হতো। বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হয়।
ঘটনার বিবরণ দিয়ে থানা প্রাঙ্গণে গৃহবধূর বাবা খোরশেদ গাজী জানায়, মেয়েকে হত্যার পর অসুস্থের নাম করে চাঁদপুর হাসপাতালে নিয়ে এসেছে বলে আমাকে খবর দেয়া হয়। আমরা সেখানে এসে মেয়েকে পাইনি। পরে গিয়ে শুনি তাকে রশিতে ঝুলিয়ে রেখেছে কিছুক্ষণ। আমি লাশকে দু’ঘরের মাঝখানে ফেলে রাখতে দেখেছি।
এদিকে খবর পেয়ে  চাঁদপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।
এব্যাপরে উপ-পরিদর্শক (এসআই) মামুন তার বক্তব্য দিতে অপরাগত প্রকাশ করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ