• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :

নসিমন খাদে পড়ে পাথর শ্রমিক নিহত

New Rose Cafe, Saidpur

পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর সংলগ্ন এলাকায় নসিমন খাদে পড়ে হাসান আলী (১৯) নামের এক পাথর শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮ জন পাথর শ্রমিক।

শনিবার (২৯ এপ্রিল) সকালে বাংলাবান্ধা ইউনিয়নের পাগলিডাঙ্গী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আলী তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চরকডাঙ্গী এলাকার কসির উদ্দীনের ছেলে।

আহতদের সবাইকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরা হলেন পাথর শ্রমিক শাহানাজ বেগম (৩৫), জমিলা বেগম (৪৫), বেগম (২৫), করিমন (৫০), জলিল (১৫), রহিমা বেগম (৫২), রওশন আরা (৪৫) এবং আমেনা বেগম (৪২)।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান কুদরত-ই-খুদা মিলন দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ