• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘প্রমাণের আগে রাজাকার বলা যাবে না’

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার আগ পর্যন্ত রাজাকার বলা যাবে না বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনাল।
আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ এই এ কথা বলেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারকৃত নওগাঁর রেজাউল করিম মন্টুসহ তিনজনের সেফহোমে জিজ্ঞাসাবাদের শুনানিকালে ট্রাইব্যুনাল এসব কথা বলেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর আবুল কালাম ও প্রসিকিউটর তাপস কান্তি বল।
পরে প্রসিকিউটর তাপস কান্তি বল বলেন, ‘আজ রেজাউল করিম মন্টুসহ ৩ জনের সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতিদানের আবেদনপত্রে তাদের নামের আগে ‘রাজাকার’ শব্দটি ছিল। তা দেখে ট্রাইব্যুনাল বলেছেন, কারো বিরুদ্ধে অভিযোগ গঠনের পূর্বে তদন্ত প্রতিবেদনে রাজাকার শব্দটি লেখা যাবে না।’
তিনি বলেন, ‘আদালত বলেছেন বিচারে কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার পূর্বে কাউকে রাজাকার বলে সম্মোধন করা উচিত নয়।’
পরে ট্রাইব্যুনাল রেজাউল করিম মন্টুসহ ওই ৩ ব্যক্তিকে ৮ ও ৯ মে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ