বিশেষ প্রতিনিধি: “জলবায়ু তহবিলে এবং প্রকল্পে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচার” বিষয়ক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। জেলা শহরের চৌরঙ্গি মোড়ে শনিবার দুপুরে কর্মসুচীর আয়োজন করে সচেতন নাগরিক কমিটি(সনাক)।
মানববন্ধনে বক্তব্য দেন সনাক জেলা সভাপতি প্রকৌশলী সফিকুল আলম, সদস্য অধ্যক্ষ গোকুল চন্দ্র রায়, মিজানুর রহমান লিটু, অধ্যক্ষ গোলাম মোস্তফা, শিক্ষিকা জাহানারা রহমান ডেইজি।
মানববন্ধন শেষে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের পদযাত্রা চৌরঙ্গী মোড় হতে শুরু হয়ে উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। কর্মসুচীর অংশ হিসেবে বিভিন্ন জনের মাঝে পিপলস ক্লাইমেট মার্চ’র উপর প্রচারপত্র বিতরন করা হয়।
আয়োজক সংস্থা জানায়, জলবায়ু পরিবর্তন রোধে ব্যবস্থা গ্রহনের দাবীতে পিপলস ক্লাইমেট মার্চ নীলফামারীতে মানববন্ধন ও পদযাত্রা কর্মসুচি পালন করা হচ্ছে সারাদেশে।