রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট সদর ইউপির দুধ খাওয়া এলাকায় রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে ২৩৩টি দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিনের রিং-স্লাব ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি মোঃ ইউনুস আলী মন্ডলের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী। এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের নেতা চাষী এম এ করিম, সাইদ হাসান লোবান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান মন্ডল চাঁদ, জেলা ছাএলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান চাঁদ, জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজেদুর রহমান মন্ডল বুলন, স্থানীয় ইউপি সদস্য বিপ্লব আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী সহ. অধ্যাপক দিলরুবা বেগম, উপজেলা রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা মির্জা শামীম আহ্সান প্রমূখ।
রাজারহাটে বাজার সংযোগ বিষয়ক কর্মশালা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে ডিএই-ডানিডা সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (আইএফএমসি) এর সহযোগিতায় বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- কৃষি সম্প্রসারণ বিভাগ খামারবাড়ি কুড়িগ্রামের উপ-পরিচালক মো. মকবুল হোসেন। বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল হাসেম, ডিএই-ডানিডা এর ডেভেলপমেন্ট অফিসার মোছা. ফাতেমা খাতুন, উপজেলা কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায়, অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দা সিফাত জাহান, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. সাইদুর রহমান, ছিনাই ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান হক বুলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বীজ ব্যবসায়ী হাছেন আলী ডিলার প্রমূখ।
ডিআইজি’র সমাবেশ সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা
কুড়িগ্রামের রাজারহাটে অফিসার্স ক্লাবে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এবং রাজারহাট থানার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ হেড কোয়ার্টার কুড়িগ্রামের দায়িত্ব প্রাপ্ত সিনিয়র এএসপি রিপন কুমার মদোক। উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং থানা অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশিং কমিটির সদস্য সচিব অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার, জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, জেলা পরিষদ সদস্য মো. আব্দুস ছালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য, আগামী ৪ মে কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে বিকাল সাড়ে তিনটায় কুড়িগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে জুয়া-মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ সফল করার লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামের ওই সমাবেশে প্রধান অতিথি থাকবেন – রংপুরের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।