• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরামপুরে সিগারেটের প্যাকেট থেকে বন্দুকের গুলি উদ্ধার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলাবাজারে এক দোকানে বিজিবি অভিযান চালিয়ে সিগারেটের প্যাকেট থেকে বন্দুকের দুইটি তাজা গুলি উদ্ধার করেছে।
কাটলা বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবু তাহের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১২টার দিকে কাটলাবাজারের আনিছুর মাস্টারের কম্পিউটারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় ওই দোকানে পরিত্যাক্ত অবস্থায় গোল্ডলিফ সিগারেটের প্যাকেটের ভেতরে থাকা রাইফেলের একটি এবং ৯ এমএম পিস্তলের একটি গুলি উদ্ধার করা হয়েছে।
দোকানের মালিক উপস্থিত না থাকায় কাটলা ইউপি চেয়াম্যান নাজির হোসেন ও কাটলা হাটবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলমসহ স্থানীয়দের উপস্থিতিতে দোকানের তালা ভেঙ্গে এ অভিযান চালানো হয়।
২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল কোরবান আলী গুলি উদ্ধারের ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ