• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

হাসপাতালে অভিনেতা-নির্মাতা মাসুম আজিজ

বিনোদন ডেস্ক: বিশিষ্ট অভিনেতা-নির্মাতা ও ডিরেক্টরস গিল্ড’র সদস্য মাসুম আজিজ আবারো হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার রাজধানীর ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সোমবার সকালে চিকিৎসক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে মাসুম আজিজকে বাইপাস করানো হয় মাসুম আজিজকে। সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।
উল্লেখ্য, এর আগে ২২ এপ্রিল সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে ভর্তি হয়ে ছিলেন। দুইদিন হসপিটালে থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছিলে।
নাট্যাঙ্গনের প্রিয় মুখ মাসুম আজিজ, অভিনয়ের পাশাপাশি নির্মাণেও রয়েছে তার কাজের ছাপ। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি কুড়িয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।
১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ৪০০ এর অধিক সংখ্যক নাটকে অভিনয় করেন। গত বছরও হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাসুম আজিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ