• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আকাশ থেকে মাথায় গরু পড়ে আহত ১

আন্তর্জাতিক ডেস্ক: আকাশ থেকে মাথার উপর গরু পড়ে গুরুতর আহত হয়েছেন কলকাতার তিনজলা এলাকার বাসিন্দা আব্দুল মান্নান (৪৩)। রবিবার সকালে গিয়েছিলেন বাজারে। একটি দোকানে শসা কিনছিলেন মাথা নিচু করে। এ সময় আকাশ থেকে গরুটি তার মাথার উপর পড়ে!
জানা গেছে, মান্নান যে বাড়ির সামনে শসা কিনতে দাঁড়িয়েছিলেন সেই বাড়ির চারতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে ৮৫ কেজি ওজনের ওই গরুটি। বাড়ির মালিক আঞ্জুম আলম মান্নানের পরিবারকে জানিয়েছেন, তাঁর বাড়িরই এক ভাড়াটিয়া ছাদে দড়ি দিয়ে গরুটি বেধে রেখেছিল। রবিবার গরুটিকে স্নান করানোর পরেই সে খেপে গিয়ে লাফ ঝাঁপ দিতে শুরু করে। এক পর্যায়ে রশি ছিড়ে ছাদের দেয়াল টপকে নিচে পড়ে।

মান্নানের স্ত্রী সীমা বেগম বিবিসি বাংলাকে বলেন, ‘‘কপালে এটাই হওয়ার ছিল। আকাশ থেকে গরু এসে পড়ে ওর একটা পা ভেঙেছে, ১৮টা সেলাই পড়েছে। গায়ে, হাতে, পায়ে অনেক জায়গায় চোট আছে।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ