• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

শাকিব খান আর নিষিদ্ধ নন

বিনোদন ডেস্ক: ঢালিউড অভিনেতা শাকিব খানকে নিয়ে কাজ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১ মে) বিকেলে বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন লিখিত বক্তব্যে এ তথ্য জানিয়েছেন।

পহেলা মে চলচ্চিত্র পরিচালক সমিতির স্টাডি রুমে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সমিতির নেতৃবিন্দের উপস্থিতিতে এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেছেন, ‘শাকিবকে নিষিদ্ধ করা হয় নি। চলচ্চিত্র সংশ্লিষ্ঠ সংগঠনগুলো তাকে নিয়ে কাজ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল। শাকিব তার ভুল বুঝতে পেরেছে। তাই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।’

এদিকে সকল সংগঠনের নেতৃত্বে একটি সমন্বয় কমিটি গঠন করে চলচ্চিত্রের সুষ্ঠ পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে একটি নীতিমালা তৈরির সিদ্ধান্ত নিয়েছে সংগঠনগুলো। এই নীতিমালা ভাঙলে তাকে শাস্তির আওতায় নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ