• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিবগঞ্জে বজ্রপাত-গাছচাপায় নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে বজ্রপাতে দুই নারী এবং গোমস্তাপুরে গাছচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ঝড়-বৃষ্টি শুরু হলে পৌর এলাকার চকদৌলতপুর গ্রামের রুপচান আলীর স্ত্রী ছবি বেগম ও বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের রশিদের স্ত্রী মাসুমা বেগম পাশের বাগানে আম কুড়াতে যান। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যান।

একই সময় রাস্তা পার হতে গিয়ে গোমস্তাপুরে গাছচাপায় আসাবুল হক আসা নামে এক পথচারী নিহত হন। নিহত আসাবুল একই উপজেলার নিমতলা কাঠাল বাগান এলাকার মৃত্য মোজাফ্ফর আলীর ছেলে।

এদিকে ঝড়ে বিপুল সংখ্যক গাছ উপড়ে পড়ে চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।

ঝড়ের পর স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ রাস্তা ও রেললাইনে পড়ে থাকা গাছ সরানোর কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ