• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

একই রশিতে ফাঁস নিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

টাঙ্গাইল: পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১১ নং আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামে এ মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটেছে।

আজগানা ইউনিয়নের ওয়ার্ড মেম্বার নজির উদ্দিন জানান, চিতেশ্বরী গ্রামের বাবুল খানের ছেলে রাশিদুর রহমান(২৪) এবং একই গ্রামের আলমাছ মিয়ার কন্যা সুমী আক্তার(২০) দীর্ঘ দিন ধরে প্রেম বিনিময় করে আসছিল। ঘটনাটি জানাজানি হলে দুই পরিবারের সম্মতিতে সম্প্রতি তাদের বিয়ে হয়েছে। বিয়ের পর গত কয়েক মাস ধরে তারা স্বামী-স্ত্রী হিসেবে ঘর সংসার করে আসছিল। রাশিদুর পেশায় একজন ট্রাক চালক।

বিয়ের কিছু দিন যেতে না যেতেই দুই পরিবারের মধ্যে তাদের প্রেমের সম্পর্ক এবং বিয়ে নিয়ে মত বিরোধ দেখা দেয়। এ নিয়ে দুই পরিবার এবং স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ চলে আসছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। কাউকে কিছু না বলে আজ সোমবার রাশিদুর ও সুমী বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে একই দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আশপাশের লোকজন দুপুরে গাছের সঙ্গে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখে তাদের পরিবার ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠিয়েছেন।

এদিকে স্বামী-স্ত্রীর একই রশিদে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে শতশত লোকজন মর্মান্তিক এই দৃশ্য দেখার জন্য চিতেশ্বরী গ্রামে ভিড় জমিয়েছে।

মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, স্বামী-স্ত্রীর আত্মহত্যার খবর পেয়ে তিনি ও কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে তারা আত্মহত্যা করেছে তার সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি। থানায় মামলার পর তদন্ত সাপেক্ষে এই আত্মহত্যার সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ