• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

মাহবুবুল হক খান, দিনাজপুর: সারা দেশের ন্যায় দিনাজপুরে বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এ উপলক্ষে সোমবার (১ মে) বিভিন্ন শ্রমিক সংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শ্রমিক র‌্যালী, রক্তদান কর্মসূচী, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যহ্ন ভোজ, কুরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল ইত্যাদি। আলোচনা সভায় বক্তারা শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠা, শ্রমিকদের ন্যায্য মজুরী প্রদান ও চাকুরীর নিশ্চয়তা প্রদান, শ্রমিকদের জন্য ৮ ঘন্টা কর্মঘন্টা নির্ধারণ, শ্রমিক বিরোধী কালা-কানুন বাতিল, দুর্ঘটনা প্রতিরোধ কমিটির সুপারিশ বাস্তবায়ন, শ্রমিকদের জন্য কল্যাণ ফান্ড গঠন, কথায় কথায় শ্রমিক ছাটাই বন্ধসহ শ্রমিকদের অন্যান্য দাবী পূরণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর: ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সোমবার সকালে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর স্টেশন রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জিএম হিরু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সাংবাদিক এমএ সালাম, মাহবুবুল হক খান, কাজী শরিফুল ইসলাম মঞ্জু, মো. মনিরুজ্জামান বাবলা, মো. আব্দুল আজিজ, মো. আবু কাউছার, সুবীর চক্রবর্তী ছোটন প্রমুখ। আলোচনা সভায় মো. বেলাল হোসেন রাজু, মো. কুরবান আলী সোহেলসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সাংবাদিকদের ন্যায্য ও ন্যায়সঙ্গত অধিকার আদায়ে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন: মহান মে দিবস উপলক্ষে সোমবার সকালে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সুইহারীস্থ নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি এম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হামিদুল আলম। মটর শ্রমিক ইউনয়নের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি‘র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি সাইফুর রাজ চৌধুরী, শ্রমিক নেতা সোহরাব আলী, তৈয়ব আলী, ইলিয়াস হোসেন মুন্না প্রমূখ।
অনুষ্ঠানে শ্রমিক নেতা মো. বাদশা, সাহাবুব ভাগিনা, মো. সামসুল, আব্দুস সামাদ আলী, মো. আবুল, মো. আলম, মো. মোশাররফ, ফারুক, লালা, মুন্না, এমাজ, আফাজ উদ্দিন রাঙ্গা, আব্দুল হকসহ মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ইউনিয়নের মৃত পরিবাবারের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। প্রধান অতিথি ইকবালুর রহিম এমপি ইউনিয়নের মৃত পরিবাবারের সদস্যদের হাতে নগদ টাকা তুলে দেন।
জাতীয় শ্রমিকলীগ: মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ দিনাজপুর জেলা শাখা সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীর উদ্বোধন করেন শহর আওয়ামীলীগের সভাপতি মো. আনেয়ারুল ইসলাম। র‌্যালীতে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আমজাদ আলী হোসেন, কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা  শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, মো. শামিম আখতার, যুগ্ম সম্পাদক একেএম হাফিজুর রহমান, আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন মুন্না, দপ্তর সম্পাদক শানু, প্রচার সম্পাদক সোহরাব আলী, মহিলা শ্রমিকলীগ সভাপতি রশিদা বেগমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শ্রমিকলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জাতীয়তাবাদী হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিকদল সদর উপজেলা শাখা: ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সোমবার সকাল ১১টায় জাতীয়তাবাদী শ্রমিকদল সদর উপজেলা শাখা জেল রোডস্থ কার্যালয় থেকে সংগঠনের সভাপতি মো. সাফায়েত হোসেন ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র‌্যালি শেষে সংগঠেিনর সভাপতি মো. সাফায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাহবুব আম্মেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জুলকারনাইন সাগর, হোটলে শ্রমিকদলের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মো. শাহজাহান আলী, সহ-সাধারণ সম্পাদক মো. দুলাল, শ্রমিক নেতা মো. মোশাররফ হোসেন, মো. জাহাঙ্গীর আলম প্রমূখ। অনুষ্ঠানে হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিকদলের সাবেক সভাপতি মোতাহারুল আলমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া দিনাজপুর জেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন, জাতীয়তাবাদী শ্রমিকদল, দিনাজপুর জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি দিনাজপুর শাখা, দিনাজপুর বেসরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ, রিক্সা ও ভ্যান শ্রমিকলীগ, জাতীয় শ্রমিক ঐক্যজোট, দিনাজপুর রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর জেলা সেলসম্যান শ্রমিক ইউনিয়ন, সদর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য শ্রমিক সংগঠন পৃথক পৃথকভাবে র‌্যালী, আলোচনা সভার আয়োজন করে।
এ সব কর্মসূচীতে সংশ্লিষ্ট ইউনিটের শ্রমিকরা অংশগ্রহন করেন। বক্তারা শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠা, শ্রমিকদের ন্যায্য মজুরী প্রদান ও চাকুরীর নিশ্চয়তা প্রদান, শ্রমিকদের জন্য ৮ ঘন্টা কর্মঘন্টা নির্ধারণ, শ্রমিক বিরোধী কালা-কানুন বাতিল, দুর্ঘটনা প্রতিরোধ কমিটির সুপারিশ বাস্তবায়ন, শ্রমিকদের জন্য কল্যাণ ফান্ড গঠন, কথায় কথায় শ্রমিক ছাটাই বন্ধসহ শ্রমিকদের অন্যান্য ন্যায্য দাবী পূরণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ