• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ময়মনসিংহে জোঁক আতঙ্ক: শ্রমিক সংকটে কৃষকরা

ময়মনসিংহ: ময়মনসিংহে বিস্তীর্ণ এলাকায় ধানের জমি তলিয়ে যাওয়ায় কৃষকরা আগে ভাগেই ধান ঘরে তুলতে শুরু করেছেন। তবে জলাবদ্ধ ধান ফসলের মাঠে কৃষকরা এবং কৃষি শ্রমিকরা নতুন এক সংকটে পড়েছেন। ধান কাটতে গিয়ে কামড় খাচ্ছেন জোঁকের। জোঁক ভীতি আর আতঙ্কে অনেক শ্রমিক বাড়িয়ে দিয়েছেন তাদের মজুরিও ।

ভুক্তভোগীরা বলছেন, এ জোঁক কামড়ে ধরলে আর ছাড়ে না। জোঁকের কামড়ের ক্ষত নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বেশ কয়েকজন। অধিকাংশই স্থানীয়ভাবে ঝাঁড়- ফুকের আশ্রয় নিয়েছেন।

ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকার চিকিৎসক বদিলউল আলম লিটন জানান, এখানকার কৃষক ও কৃষি শ্রমিকরা জলাবদ্ধ জমির ধান কাঁটতে গিয়ে জোঁকের কারণে তীব্র সমস্যায় ভূগছেন। এ জোঁক একবার ধরলে আর ছাড়তে চায় না। ছাড়ালেও রক্তক্ষরণ বন্ধ না। আক্রান্তস্থানে সৃষ্টি হয় ক্ষতের।

ঐ এলাকার কৃষকরা জানান, জোঁকের ভয়ে শ্রমিকরা ধান ক্ষেতে যেতে চান না। যারা যেতে চান তারাও পারিশ্রমিক বেশি অংকের দাবি করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও জেলায় কৃষি কর্মকর্তারা কৃষক ও কৃষি শ্রমিকদের পরামর্শ দিয়ে জানান, ক্ষেতে যাওয়ার আগে জোঁকের কবল থেকে রক্ষা পেতে সঙ্গে লবন রাখুন। হাঁটু অবধি জুতো (গামবুট ধরনের) ব্যবহার করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ