সিসি নিউজ: সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের পক্ষে প্রচারনায় ব্যস্ত দিন কাটালেন আওয়ামী লীগের নীলফামারী জেলা কমিটির নির্বাহী সদস্য ও সুপ্রীম কোটের বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার মো. মোকছেদুল ইসলাম। তিনি আজ বুধবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের শহীদ ডা: জিকরুল হক সড়ক, সৈয়দপুর কাপড় মার্কেট, শহীদ ডা: সামসুল হক সড়কের ব্যবসায়ী, পথচারী সহ বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে প্রচারনা চালান। এ সময় তিনি সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো: মোখছেদুল মোমিনের পক্ষে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।