
বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে এক ইউপি সদস্যর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাত দল প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা ও মালামাল নিয়ে পালিয়েছে। এ সময় আটক করা হয়েছে ৪ ডাকাতকে।
বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের মৃত আয়রাম চন্দ্র রায়ের ছেলে ও ৯ নং ওয়ার্ড সদস্য ভবেশ চন্দ্র রায়ের বাড়ীতে ২ মার্চ গভির রাতে ১দল ডাকাত নগত অর্থ, স্বর্না অলংকার সহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এসময় গ্রামবাসী ছুটে এলে তারা আতংক সৃষ্টি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী পুলিশকে সংবাদ দিয়ে তাদেরকে ধাওয়া করে। এলাকাবাসী ডাকাত দলের সদস্য পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ঘোড়াবান আশ্রয়নের বাসিন্দা আব্দুর সাত্তারের ছেলে আলী হোসেনকে আটক করে মারপিট করে। এসময় ডাকাত দল ঘুরে এসে গ্রামবাসীর উপর আক্রমন চালিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।
সংবাদপেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আক্কাছ আহম্মেদের নেতৃত্বে এসআই আনোয়ার, এসআই ফিরোজ, এসআই মশিউর রহমান সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে ডাকাত দলের যাওযার পথ অনুশোরন করে পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ঘোড়াবান আশ্রায়নে যায়। সেখানে আব্দুর সাত্তারের ছেলে আহতো আলী হোসেনকে আটক করলে তার তথ্য মতে তার ভাই আবুল হোসেন, একই এলাকার মৃত আঃ রশিদের ছেলে আতিকুর রহমান ও বসির মোল্লার ছেলে ফরহাদ হোসেন নামক ৪ ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ আহত আলী হোসেনকে বীরগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করলে তার উন্নত চিকিৎসার জন্য ডাক্তার আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এ ব্যপারের্ ইউপি সদস্য ভবেশ চন্দ্র রায় বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।